অপরিচিত লিংক এ ক্লিক
কোনও অপরিচিত লিঙ্কে ক্লিক করতে নিষেধ করেছে গ্রাহকদের ৷ এরকম লিঙ্কের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ওটিপি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিয়ে থাকে প্রতারকরা ৷
ক্যাশ প্রাইজ এর প্রলোভন
এর পাশাপাশি গ্রাহকদের চাকরি ও ক্যাশ প্রাইজ জেতা সংক্রান্ত লিঙ্ক থেকে সাবধানে থাকতে বলা হয়েছে ৷
এসএমএস , ফোন কল বা ই-মেলের মাধ্যমে গ্রাহকদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করা হয় ৷
পাসওয়ার্ড চেঞ্জ
অনলাইন ব্যাঙ্কিং লগ ইন , পাসওয়ার্ড সময় সময়ে বদলানোর পরামর্শ দেওয়া হয়েছে ৷
পাসওয়ার্ড অবশ্যই অন্য কারোর সঙ্গে তা শেয়ার করতে নিষেধ করা হয়েছে ব্যাঙ্কের তরফে ৷
অবশ্যই সমস্ত পাসওয়ার্ড Alpha-Numeric রাখতে বলা হয়েছে ৷ কারণ এটা ডিকোড করা মুশকিল এবং আপনার Bank Account থাকবে Safe ৷
প্রতারিত হলে কি করবেন
আপনার সঙ্গে কোনও ব্যাঙ্কিং ফ্রডের ঘটনা ঘটলে সেটি লুকিয়ে রাখবেন না ৷
অবশ্যই bank account safe রাখার জন্য আপনি নিকটবর্তী পুলিশ স্টেশনে বিষয়টি জানান ৷ সাথে সাথে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়েও বিষয়টি জানাবেন ৷


